একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম ৬টি প্রশ্ন থেকে ৪টি এবং বাকি ৬টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্ন উত্তর করতে হবে। কত প্রকারে সে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
ব্যাখ্যাঃ প্রথম ৬টি থেকে ৪টি বাছাই = ⁶C₄ = ১৫। বাকি ৬টি থেকে ৩টি = ⁶C₃ = ২০। মোট = ১৫×২০ = ৩০০।